Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আকস্মিক বন্যায় ডুববে বড় অংশ, ঝুঁকিতে ৫ জেলা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দেশের উত্তর-পূর্বাঞ্চলে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে দ্রুত বাড়ছে নদ-নদীর পানি, ফলে ইতোমধ্যে কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

হাওর অঞ্চলের ভুগাই-কংস, সোমেশ্বরী, মগরা ও সুতাং নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে ইতোমধ্যেই বন্যা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ৭ মে পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও এর উজানে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এ সময় অঞ্চলভেদে ১৫০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে হাওর অঞ্চলের প্রধান নদীগুলো—সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই এবং ভুগাই-কংসসহ অন্যান্য শাখা নদীর পানি সপ্তাহের প্রথম ভাগে আরও বৃদ্ধি পেতে পারে। এতে নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

একই সঙ্গে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলেও নতুন করে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদিও সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি কিছু এলাকায় প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচে নেমে আসতে পারে এবং সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।