জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়|
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানের উদ্বোধনীপর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী| অনুষ্ঠানে রিসার্চ সোসাইটির মডারেটর ড. শেখ মেহেদী হাসান এবং রিসার্চ সোসাইটির পরামর্শক মো. মাসুদুর রহমান ও তানজিল আহমেদ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।