সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সুস্থ শরীর ও মন গঠনে শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা বৃদ্ধির লক্ষে সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

আজ সোমবার (৪ মে) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদার (শিক্ষাও আইসিটি) -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর প্রশাসক (উপসচিব) জুয়েল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ করিম প্রমুখ।

এই টুর্নামেন্টে পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ, বাউফল, দশমিনা, গলাচিপা, রাঙ্গাবালী, কলাপাড়া ৮টি উপজেলার ১টি করে বালক দল ১টি করে বালিকা দল অংশগ্রহণ করেন। এসময় ম্যাচ কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাওলাদার।

এছাড়া ফুটবল টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন রেফারি সোহেল, তানভীর, ইরতেজা হাসান মনির, রেজাউল করিম ও সুজন ফরাজী।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।