সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার মনতলা সমিতিঘর নামক স্থানে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ নারীসহ ৪ জন নিহত হয়েছেন।

এসময় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত তিন নারী হলেন, ময়মনসিংহ জেলা বারের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম(৫৪), জামলপুর সদরের রুহিলী গ্রামের সৌদি প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি(৩৮) এবং তার মেয়ে খুশনুর জান্নাত রিনতি(১১)।

অপর একজন অটোচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝপথে উল্টে যায়। এতে ঘটনা স্থলেই সিএনজিঅটোরিকশার ৩ নারী যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর অটোচালক মারা যান।

গুরুতর আহত আরও দুই যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। ট্রাকটি সড়কের মাঝ পথে উল্টে থাকায় দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রায় দুই ঘন্টা পরে ময়মনসিংহ থেকে ক্রেন এনে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি সরিয়ে থানায় নেওয়া হয়।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ময়মনসিংহ থেকে ক্রেন এনে ট্রাক ও অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে। তিনটি লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অটোচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।