মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

রায়হানকে সাগরে ভাসিয়ে দেওয়ার ভয়, পরিবারে কান্নার রোল

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

একটি ফোন কলে এখন লিবিয়াতে নিখোঁজ রায়হানের বাড়িতে পরিবারে কান্নাররোল। তারা বলছে এনিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য। শামীমের বাবা নজরুলের জামিনে বাঁধা না দিতে। অন্যতায় “রায়হানকে তাকে হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দিবো”

গতকাল সোমবার সন্ধ্যায় লিবিয়ায় আটক রায়হান চৌধুরীর বাবা আবু তাহের চৌধুরীকে ফোন করেন মানবপাচার চক্রের সদস্য শামীম ও রাকিব । তারা বলেন তোমার পুত্রকে পেতে চাইলে আগামী ১১ মে মানব পাচার মামলার প্রধান আসামি নজরুল ইসলামের জামিন শুনানি হবে হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে। ঐ জামিন শুনানিতে বাধা প্রদান না করতে তাকে বলা হয়। গতকাল সোমবার সকালে হবিগঞ্জ জেলা জজ আদালত থেকে প্রধান প্রশানিক কর্মকর্তা মামলার বাদী আবু তাহের চৌধুরীকে জামিন শুনানিতে থাকার জন্য চিঠি প্রেরণ করা হয়। উক্ত চিঠিতে বলা হয়েছে আসামির জামিনে যেতে তার কোন আপত্তি থাকলে আদালতে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করার জন্য। এই চিঠি পাওয়ার পরেই ফোন আসে গতকাল সোমবার সন্ধ্যায়।

নবীগঞ্জের যুবক রায়হান চৌধুরী (৩০)কে ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় আটকে রেখে ২৭ লাখ টাকা মুক্তিপন আদায়ের পরও ছেড়ে দেওয়া হয়নি, বরং আবারও ২৫ লাখ টাকা মুক্তিপণ দেয়ার জন্য মারপিট করে হাতের আঙ্গুল কেটে দিয়ে বলছে হাতের কবজি কাটা হবে। এখন নির্যাতন করার পর গত দুইমাস ধরে সে নিখোঁজ রয়েছে। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। ঐ দালাল চক্রের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করে বিপাকে পড়েছেন এমন অভিযোগ করেছেন ভুক্তভোগির পরিবার।গত রবিবার মানবপাচার মামলার প্রধান আসামি গোপনে জামিন নেওয়ার চেষ্টা করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছে।

এবিষয়ে মামলার বাদী আবু তাহের চৌধুরী বলেন, আমি মামলা করে বিপাকে পড়েছি। আমি এখন আমার ছেলের কোন সন্ধান পাচ্ছি না। গতকাল আদালতের চিঠি পাওয়ার পরই দালাল ও মানবপাচারকারী চক্রের সদস্যরা ফোন করে আমি বাড়াবাড়ি না করতে বলেছে। তারা বলছে এনিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য। শামীমের বাবা নজরুলের জামিনে বাঁধা না দিতে। অন্যতায় “রায়হানকে তাকে হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দিবো” তারা বলেন তোমার পুত্রকে পেতে চাইলে আগামী ১১ মে মানব পাচার মামলার প্রধান আসামি নজরুল ইসলামের জামিন শুনানি হবে হবিগঞ্জ চীফ জুটিশিয়াল আদালতে। ঐ জামিন শুনানিতে বাধা প্রদান না করতে বলেছে। এখন দুই মাস ধরে সে নিখোঁজ রয়েছে। আমাকে মামলা তোলার জন্য চাপ প্রয়োগ করছে। তিনি আরও বলেন,গতকাল দৈনিক সমকাল সহ বিভিন্ন পত্রিকায় রায়হানের নিউজ প্রকাশের পর দালাল রাকিব ও শামীম আবারও ফোন করেছে তারা বলছে এসব বিষয়ে মিডিয়া কেন প্রচার কললাম পরিনাম ভালো হবে না।

এদিকে গতকাল সোমবার বিকালে মানবপাচাররোধ ঢাকা সিআইডি এন্ট্রি ট্রেকিং মনিটরিং সেল থেকে ফোন করেন এসপি কাওসার আহমদ বলেন, আমরা জাতীয় পত্রিকায় নিউজ পেয়েছি। বিষয়টি নিয়ে তিনি মামলার বাদী আবু তাহের চৌধুরীর সাথে টেলিফোনে কথা বলেন। তার কাছে জবানবন্ধি নেন কিভাবে আসামিদের বিরুদ্ধে বিদেশে নেয়া যায় ও দেশে যারা আছে তারা যেন বিদেশে পালিয়ে না যায় তাদের ব্যাপারে ব্যবস্থা নিবেন বলে জানান। তিনি দৈনিক সমকাল ও বিডি২৪ লাইভকে জানান, আমরা এখন মামলার নথি পত্র পাইনি। আমরা যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ শুরু করেছি। আসামিরা যাতে দেশের বাহিরে পালিয়ে না যায়। যারা বিদেশে আছে তাদের ব্যাপারেও কাজ করছি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।