সুনামগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত ৩(তিন) মাস মেয়াদী মানবিক সহায়তা প্রদান কার্যক্রমে ত্রান বিতরণ ও তালিকা তৈরীতে অনিয়ম হলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন,সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি আরও বলেন,কৃষকদের দূর্ভোগ লাগবে বর্তমান সরকার গুরুত্বের সাথে দেখছেন,সে কারনে আমরা আজ চারজন এসেছি। হাওরে ঠিকাদার পোষা,এদিক ওদিক করার প্রকল্প হবে না,হাওরকে নিরাপদ উৎপাদনের ক্ষেত্র হিসেবে তরি করা হবে। আগামীতে কৃষকদের দূর্ভোগে না পরতে হয় তার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার ও গবেষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মঙ্গলবার(০৫ মে) সকাল সাড়ে ১১ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সুনামগঞ্জ সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন।
এসময় তিনি আরও বলেন,বিএনপি জনগনপর দল সে কারনেই যে কোনো দুর্যোগের এগিয়ে আসে। তার জন্য এত বড় টিম আজকে সুনামগঞ্জে এসেছি আমরা যেন প্রকৃত চিত্র প্রধানমন্ত্রী জানাতে পারি। আপনাদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সব কিছু করবেন।প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে প্রধানমন্ত্রীর সহায়তা পায় সে কার্যক্রমে সেই লক্ষে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে।
সুনামগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত ৩(তিন) মাস মেয়াদী মানবিক সহায়তা প্রদান কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় সিলেট বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) আশরাফুর রহমান সভাপতিত্ব করেন।
এসময় বিশেষ অতিথি প্রানী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এম.পি,প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাম অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয় বিষয়ক উপদেশ রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ এম. পি, সুনামগঞ্জ ৪ নূরুল ইসলাম, সুনামগঞ্জ ৩ মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ ১ কামবুজ্জামান কামরুল, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সুনামগঞ্জ সার্কিট হাউজে অনুষ্ঠিত সভাপতি সভাপতিত্ব করে সিলেট বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) আশরাফুর রহমান। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এসময় জেলা কৃষি কর্মকর্তার উপস্থাপন করা তথ্য নিয়ে কৃসক, রাজনৈতিক নেতৃবৃন্দ,এমপি গন ক্ষোভ প্রকাশ করেন। এর জন্য সঠিক তথ্য নির্ণয় করে প্রকৃত কৃষকদের সহায়তা করার দাবী জানানো হয়।
পরে সুনামগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত ৩(তিন) মাস মেয়াদী মানবিক সহায়তা প্রদান কার্যক্রম জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় যোগ দেন।
কুশল/সাএ