মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্যারিসে বাংলাদেশি ছাত্রের মৃত্যু হত্যা না দুর্ঘটনা

শাহ রিয়ার রিজবি
মে ৫, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ফ্রান্সে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাওয়া এক বাংলাদেশি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ফরাসি পুলিশ তদন্ত শুরু করেছে।

রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিক্ষার্থীর নাম মহাদেব ঘোষ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মহাদেবের মৃত্যুর কারণ এখনো জানা সম্ভব হয়নি। ফরেনসিক প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। 

মহাদেব ফ্রান্সের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্যারিস বিজনেস স্কুলের এমবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

নিহত মহাদেব ঘোষের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলার কাটালাগাড়ি বাজার এলাকায়। মহাদেব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ ও সাগরদীপা ঘোষ রায় দম্পতির ছেলে।

মৃত্যুর বিষয়টি প্রথমে মৃত শিক্ষার্থীর পারিবারিক বন্ধু ও ফ্রান্স প্রবাসী আশরাফ ইসলামকে টেলিফোনে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কো-অর্ডিনেটর এমিলি।

আশরাফ ইসলাম জানান, ফরাসি পুলিশ মহাদেব ঘোষের মরদেহ প্যারিসের শহরতলির ৯২ ডিপার্টমেন্টের একটি হাসপাতালে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। 

আগামী ১১ মের দিকে ফরেনসিক প্রতিবেদন পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আশরাফ ইসলাম আরও বলেন, “কী কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।”

প্রবাসে এই তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শাহ রিয়ার রিজবি। ফ্রান্স প্রতিনিধি। ঢাকা ইনফো

শাহরিয়ার রিজবি একজন বাংলাদেশি সাংবাদিক, যিনি অনলাইন সংবাদমাধ্যম DhakaInfo24-এর সঙ্গে যুক্ত। Shahriar Rijvi is a Bangladeshi journalist working with DhakaInfo24.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।