বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

‘নিরাপদ করিডোর’ তৈরি করা হচ্ছে

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে শুরু হওয়া প্রজেক্ট ফ্রিডম অভিযানটি সাময়িক। এর মাধ্যমে এই সমুদ্রপথে একটি ‘নিরাপদ করিডোর’ তৈরি করা হচ্ছে। খবর আল জাজিরার

এক সাক্ষাৎকারে সেন্টকমের মুখপাত্র বলেন, এই অভিযানটি মাত্র শুরু হয়েছে। ইতিমধ্যে জাহাজ মালিক এবং বিমা কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে।

সেন্টকমের ওই মুখপাত্র আরও জানান, বাণিজ্যিক জাহাজগুলো যাতে নিরাপদে এই প্রণালি অতিক্রম করতে পারে, তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর ফলে বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক অর্থনীতি উভয়ই লাভবান হবে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র এই বিশেষ নিরাপত্তা অভিযান শুরু করল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।