“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাস এবং উপজেলা বিএনপির সভাপতি,আগামী পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
পার্টনার কংগ্রেসে প্রায় ১০০ জন প্রান্তিক কৃষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। আলোচনায় নিরাপদ খাদ্য উৎপাদন, গ্যাপ ক্রপ চাষ, পোকামাকড় দমন এবং জৈব ও অজৈব সার ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। শেষে অতিথিরা কৃষিপণ্য ও উত্তম কৃষি চর্চা বিষয়ক স্টল পরিদর্শন করেন।