বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নজরুল জয়ন্তী উপলক্ষে ভালুকায় মহাসড়কে উচ্ছেদ অভিযান

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশালে নজরুল জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৬ মে) সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইনের নেতৃত্বে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় উভয় পাশে এই অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় চার শতাধিক দোকান ঘর উচ্ছেদ করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা করেন।

সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন জানান, মহাসড়ককে সম্পূর্ণ দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে ভালুকা অংশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। মহাসড়কে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।