শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

চট্টগ্রামের বায়েজিদে রাউজানের যুবককে গুলি করে খুন 

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রাজু নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রেশমি আক্তার (১১) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজুর বাড়ি রাউজানে। তিনি বোনের বাসায় বেড়াতে এসে এ হামলার শিকার হন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তারকে রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

আহতের বড় ভাই ফয়সাল আহমেদ জানান, রেশমি দোকানে যাওয়ার সময় এলাকায় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় একটি গুলি তার চোখে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে গুলির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।