সোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

ঢাকা ইনফো২৪
মে ১১, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় পারভেজ হোসেন (২৬) নামের এক যুবককে বাসায় ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধু শাহাদাৎ হোসেনের (২৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহাদাৎ পলাতক থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা, মা ও ভাইকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন শেরপুরের নকলা উপজেলার রাণীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

অন্যদিকে অভিযুক্ত শাহাদাৎ হোসেন গাইবান্ধা সদর উপজেলার কলাইহাটি কুমাড়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সবাই আশুলিয়ার কোনাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে শাহাদাৎ তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে নেন। একপর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে উত্তেজিত হয়ে শাহাদাৎ ঘরে থাকা ধারালো দাঁ দিয়ে পারভেজকে পেছন দিক থেকে কোপ দেন। এতে গুরুতর আহত হন পারভেজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি অভিযুক্ত শাহাদাতের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার ও ভাই শাহিন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত শাহাদাৎকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।