সোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা

ঢাকা ইনফো২৪
মে ১১, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় রানার্স আপ হওয়া শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের টিমের সাথে সৌজন্য সাক্ষাত ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সচেতনামূলক মতবিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। বর্তমান প্রজন্মকে আধুনিক, নৈতিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় গড়ে তুলতে হবে। মেয়েদের শিক্ষার প্রসার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, তোমরাই আগামী দিনের বাংলাদেশ। নিজেদের মেধা, সততা ও পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষাবান্ধব ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।