শেরপুরে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ ১১ মে সোমবার সকালে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে শেরপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), শেরপুর মোঃ শাকিল আহমেদ; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সাইফুল ইসলাম কমল এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষ্যে শেরপুর জেলায় ১১ মে ২০২২৬ খ্রি. থেকে ২১ মে ২০২৬ খ্রি. পর্যন্ত (শুক্রবার বাদে) মোট ১০ দিন এই টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিটি প্যাকেজ মূল্য-৪৮০/- টাকা। প্যাকেজে থাকছে ১ কেজি চিনি, ২ কেজি ভোজ্য তেল ও ২ কেজি মসুর ডাল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।