পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৩ হাজার ২১৬ দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে|
মঙ্গলবার সকালে নাজিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে ট্যাগ অফিসার মো. আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, প্রশাসনিক কর্মকর্তা জালাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রউফ, কাচন প্রামাণিক, শাহরিয়ার নাজনীনসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন|
ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ‘অনিয়ম-দূর্নীতি বন্ধে প্রথমে একটি টিম গঠন করে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রকৃত হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চালের কার্ড প্রদান করি| চাল নিতে আসা পরিবারগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল নেন| সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা|’
ট্যাগ অফিসার আব্দুল্লাহ বলেন, সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে এই চাল বিতরণ হয়| এতে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে বলে মনে করেন তিনি|
কুশল/সাএ