মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে লতিফ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী স্কুলের ম্যানেজিং কমিটির সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৩ টার মানববন্ধনে প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান এবং ম্যানেজিং কমিটির দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন স্কুলের সহকারী শিক্ষক বৃন্দ। মানববন্ধনে তারা বলেন শিক্ষক প্রধান শিক্ষক মো: জাকির হোসেন এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান জাতীয়করণের কথা বলে আমাদের কাছ থেকে এক লক্ষ করে টাকা নিয়েছে। জাতীয়করণ করতে না পারলে আমাদের টাকা ফেরত দিবে। কিন্তু আমাদের এখনো টাকাগুলো ফেরত দিচ্ছে না। এ বিষয়ে কথা বললে আমাদের হুমকি-ধামকি দেয়।

বক্তারা আরো বলেন বিগত প্রায় ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের আমলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সহ
সহকারী প্রধান শিক্ষক এবং তাদের ঘনিষ্ঠ কয়েকজন শিক্ষক গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে নিজেদের স্বার্থ সংরক্ষণ করে আসছেন। একতরফা ও অস্বচ্ছ কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, যার নেতিবাচক প্রভাব শিক্ষক-শিক্ষার্থীসহ সামগ্রিক শিক্ষা কার্যক্রমের ওপর পড়ছে। ফলে প্রতিষ্ঠানের সুষ্ঠু ও মানসম্মত শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি জন্য একজন সৎ, যোগ্য, নিরপেক্ষ ও শিক্ষাবান্ধব সভাপতির ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরাদের বিশ্বাস একজন দক্ষ ও ন্যায়পরায়ণ সভাপতির নেতৃত্বে প্রতিষ্ঠানটি ঘুষ, দুর্নীতি ও অনিয়ম থেকে মুক্ত শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।