মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে জিংকসমৃদ্ধ উচ্চফলনশীল ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) বিকেলে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI)-এর হারভেস্টপ্লাস প্রোগ্রামের “রিয়েক্টস-ইন (REACTS-IN)” প্রকল্পের উদ্যোগে কাশিপুর ইউনিয়নের নুনতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি উপ-সহকারী মো. স্বজল, হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহিনুল কবির, ইএসডিও ও রিয়েক্টস-ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম, ইএসডিও’র রিয়েক্টস-ইন প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান এবং আবু তালহা শিশির।
আলোচনা সভায় বক্তারা বলেন, ব্রি ধান-১০২ শুধু উচ্চফলনশীলই নয়, পুষ্টিগুণেও অত্যন্ত সমৃদ্ধ। এ ধানে বিদ্যমান জিংক শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারীদের পুষ্টি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া কম পানি, কম সার ও তুলনামূলক কম পরিচর্যায় ভালো ফলন পাওয়ায় ধানটি কৃষকদের জন্য লাভজনক হয়ে উঠছে বলে উল্লেখ করেন।
পাশাপাশি কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে ব্রি ধান-১০২ এর উৎপাদন কৌশল, রোগবালাই ব্যবস্থাপনা, পরিচর্যা ও বীজ সংরক্ষণের বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ দেন। একই সঙ্গে পুষ্টিগুণসম্পন্ন জিংক চালের ভাত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।