রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে পথচলা অব্যাহত রাখছেন তাসনিয়া ফারিন

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ডিটারজেন্ট পাউডার ব্র্যান্ড রেডি এবং তাসনিয়া ফারিন-এর একসঙ্গে করা বিভিন্ন ক্যাম্পেইন দর্শক ও ভোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সেই সফলতার ধারাবাহিকতায় প্রচারণামূলক আরও কার্যক্রম নিয়ে আবারও সামনে আসছে ব্র্যান্ডটি।

এই কার্যক্রমকে সামনে রেখে রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে পথ চলা অব্যাহত রাখছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন।

এ উপলক্ষে ১৭ মে রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের প্রধান কার্যালয়ে এক সাইনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের হেড অব মার্কেটিং ফজল মাহমুদ রনি বলেন, “তাসনিয়া ফারিন বর্তমান সময়ের একজন গুণী অভিনেত্রী। তার পরিচিতি, ব্যক্তিত্ব এবং দর্শকদের ভালোবাসা আমাদের ব্র্যান্ডের সঙ্গে খুব সুন্দরভাবে মিলে যায়। আমরা আনন্দিত যে এই পথচলা আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি।”

এ বিষয়ে তাসনিয়া ফারিন বলেন, “রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। সামনে নতুন কিছু কাজের মাধ্যমে আবারও দর্শকদের সঙ্গে যুক্ত হতে পারবো-এটা ভেবেই ভালো লাগছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের হেড অব বিজনেস অপারেশন মারুফ মিজান, ব্র্যান্ড ম্যানেজার তারেক হাসান তুহিন এবং ব্ল্যাক এন্ড হোয়াইট কমিউনিকেশন-এর অপারেশন ম্যানেজার সামিউল হক।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।