রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই হামলার জেরে বিদ্যুৎ কেন্দ্রের একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন ধরে যায়। তবে প্রাথমিক ধাক্কা সামলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৭ মে) আবু ধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ওই হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আবু ধাবি মিডিয়া অফিস বলেছে, ‌‌‘‘আবু ধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরের সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন হামলা হয়েছে। হামলায় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

পোস্টে বলা হয়েছে, ড্রোন হামলার এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া পারমাণবিক নিরাপত্তা কিংবা তেজস্ক্রিয়তার মাত্রায় হামলার কোনও প্রভাব পড়েনি।

আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রণ বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ বলেছে, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো স্বাভাবিকভাবেই কাজ করছে।

তবে এই সম্ভাব্য ড্রোন হামলার জন্য কে বা কারা দায়ী, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

ইসরায়েল-যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত চলাকালীন সংযুক্ত আরব আমিরাত বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। এর আগে জ্বালানি ও সামুদ্রিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এ ধরনের কিছু হামলার পেছনে ইরান জড়িত ছিল বলে আমিরাতের কর্তৃপক্ষ দাবি করেছিল।

সূত্র: আল জাজিরা।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।