রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পরিবহন সম্পাদক মাহিদ খানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঈদযাত্রার বাস পাচ্ছে জবি শিক্ষার্থীরা

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরার সুবিধার্থে বিভাগীয় শহরে পৌঁছে দিতে বাস সার্ভিস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) থেকেও শিক্ষার্থীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার দাবি জানিয়ে আবেদন করা হয়। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এবং জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের আবেদনের প্রেক্ষিতে প্রশাসন বিষয়টি বিবেচনায় নেয়।

এ বিষয়ে পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন মহোদয়ের অনুমোদনক্রমে আসন্ন ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, একান্ত প্রয়োজনে ঈদুল আজহার ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের মতে, ঈদের সময় গণপরিবহনে অতিরিক্ত চাপ ও ভোগান্তির মধ্যে এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের যাত্রা অনেকটাই সহজ ও স্বস্তিদায়ক করবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।