বুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সুমন সরদারের নেতৃত্বে জবিতে মিছিল

ঢাকা ইনফো২৪
মে ২০, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে ক্যাম্পাসে মিছিল করেছেন জবি ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার। বুধবার তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সুমন সরদার বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন আসা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে তারা। একইসঙ্গে একটি ইতিবাচক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন সৌরভ, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, রাকিব তালুকদার, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান ও আবদুল্লাহ আল মামুন।

এছাড়াও আহ্বায়ক সদস্য ও ১৯তম, ২০তম এবং ২১তম ব্যাচের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে এবং নবাগত শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর আমেজ দেখা যায়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।