বুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়িয়ায় ভ্রাম্যমাণ ট্রাক দিয়ে টিসিবি পণ্য বিক্রি, ক্রেতাদের দীর্ঘ সারি

ঢাকা ইনফো২৪
মে ২০, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে চলছে চরম অস্থিতিশীলতা। লাগামহীন দামে শব্দহীন কষ্টে ভুগছে নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে ভরসার নাম হয়ে উঠছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর সাশ্রয়ী মূল্যের ট্রাক সেল।

সরেজমিনে বুধবার ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সম্মুখে দেখাগেছে,টিসিবি ট্রাক সেল থেকে ৪৮০ টাকার প্যাকেজে ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন ও ১ কেজি চিনি বিক্রি করা হচ্ছে। উপস্থিত লোকজনের সামনে যেনো আলাদা স্বস্তি বিরাজ করছে। বিক্রি শুরুর সাথে সাথেই দেখা দেয় দীর্ঘ সারি। সরকারের ভর্তুকি মূল্যে কম দামে পণ্য পাওয়ায় ভ্রাম্যমাণ ট্রাকের সামনে পুরুষদের পাশাপাশি নারীরাও দাঁড়িয়েছেন লাইনে। তবে যে পণ্য আনা হয় তা আধা ঘন্টার বিক্রিতেই শেষ হওয়ায় অনেককেই ফেরতে হয় খালি হাতে।

এ চিত্র ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে পন্য বিক্রি করতে আসা একটি টিসিবি ট্রাক সেলের। ক্রেতাদের উপস্থিতির তুলনায় মালামাল কম দেখে রীতিমতো হতবাক হয়েছেন স্থানীয়রা।

ঘড়ির কাটায় তখন দেড়টা বাজে। জৈষ্ঠ্যমাসের ভ্যাপসা গরমে জনজীবনে অনেকটাই হাসফাস। কথা হয় ৭০ বছর বয়সি রিক্সা চালক ছদ্মনাম আঃ ছালামের সাথে। তিনি জানান, কতক্ষণ আগেই দেখলাম টিসিবির মাল দেওয়া হচ্ছে। রিক্সাটা সাইড করে এসে লাইনে দাঁড়িয়েছি। আমার সিরিয়ালের আগেই ডিলারের মাল শেষ। এত কষ্ট করে দাড়িযে আসলে অহেতুক সময় নষ্ট ছাড়া কিছুই হলো না। অল্প বরাদ্দে কিছুই হয় না, এটা আরও বাড়ানো দরকার ছিল।

জানাগেছে,পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফুলবাড়িয়ায় আজ বেলা পৌনে ১টার দিকে উপজেলা পরিষদের সামনে আইসিটি অফিসার শরিফুল ইসলামের তদারকিতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় শুরু হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।