বুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বেড়া দিতে বিএসএফকে ২৭ কিমি জমি দিলেন শুভেন্দু

ঢাকা ইনফো২৪
মে ২০, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

অনুপ্রবেশ রোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পশ্চিমবঙ্গে ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য ২৭ কিলোমিটার জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে হস্তান্তর করেছে রাজ্য সরকার।

বুধবার (২০ মে) আনুষ্ঠানিকভাবে এই জমি হস্তান্তর করা হয়। এ সময় সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং কাঁটাতারবেষ্টিত এলাকা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভারত–বাংলাদেশ সীমান্তের বড় অংশ পশ্চিমবঙ্গের আওতায় পড়ে এবং এর মধ্যে এখনও উল্লেখযোগ্য অংশ কাঁটাতারবিহীন রয়েছে।

তিনি দাবি করেন, আগের সরকারের সময়ে প্রয়োজনীয় জমি বিএসএফকে দেওয়া হয়নি, ফলে সীমান্ত নিরাপত্তা কাঠামো সম্পূর্ণ করা যায়নি।

তিনি আরও বলেন, অনুপ্রবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী নিরাপত্তা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। এই প্রেক্ষাপটে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করার অংশ হিসেবেই জমি হস্তান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আগের রাজ্য সরকারের সময় থেকেই জমি হস্তান্তরের প্রক্রিয়া ঝুলে ছিল। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর বিষয়টি আবার গতি পায় এবং নির্ধারিত সময়ের মধ্যেই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় কাঁটাতার নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে বিএসএফকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিশেষ করে শিলিগুড়ি করিডোরসহ গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৪ হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে, যার বড় অংশ ইতোমধ্যে কাঁটাতার দিয়ে বেষ্টিত হলেও এখনও কিছু অংশে কাজ অসম্পূর্ণ রয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।