বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন

ঢাকা ইনফো২৪
মে ২৮, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুরে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির এক দশক পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এক দশক পুর্তী উদযাপন করা হয়েছে।

আজ সোমবার (২৫ মে) বিকাল ৫টায় জৈন্তাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বাংলা টিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সঠিক তথ্য তুলে ধরে দেশের মানুষের পাশে থাকার আহ্বান জানান।
বাংলা টিভির জৈন্তাপুর-গোয়াইনঘাট প্রতিনিধি ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজুর সভাপতিত্বে ও জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিমের উপস্থাপনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পলি রাণী দেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, ২নং জৈন্তাপর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি শোয়েব উদ্দিন, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সদস্য মীর সোয়েব আহমদ, বৃহত্তর জৈন্তা টেলিভিশন ইউনিয়নের সভাপতি হুমায়ুন আহমদ সহ অন্যান্য প্রবীণ সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা বাংলা টিভির সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।