বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি

ঢাকা ইনফো২৪
মে ২৮, ২০২৬ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মুশফিকুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার চাঁদখালী বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার ব্যক্তি ইমেজ ক্ষুণ্ন ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়াচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জন সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। নিজস্ব অর্থায়নে রাস্তা-ঘাট উন্নয়ন, মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার এসব কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে স্থানীয় জনগণ তাকে চাঁদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে আসছেন বলেও দাবি করেন তিনি।

মুশফিকুর রহমান আরও জানান, তিনি ২০১২ সালে চাঁদখালী সুলতানিয়া দাখিল মাদ্রাসা থেকে এসএসসি এবং ২০১৪ সালে চাঁদখালী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে ২০১৫ সাল থেকে প্রায় দেড় বছর ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরে ২০১৭ সালে নিজ এলাকার নন্টু ও রফিকুলের সঙ্গে যৌথভাবে মাংসের ব্যবসা শুরু করেন।
তিনি দাবি করেন, চাকরি ও ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে ২০১৮ সালের শেষ দিকে ডাউন পেমেন্টের মাধ্যমে একটি মাহিন্দ্র গাড়ি ক্রয় করেন। পরবর্তীতে সততা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করে বর্তমানে তার তিনটি মাহিন্দ্র গাড়ি রয়েছে এবং একটি ভেকু গাড়িতে অংশীদারিত্ব রয়েছে। এছাড়াও ২০২৫ সাল থেকে তিনি পাথরী কয়লার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা করছে।
এ সময় তিনি এসব ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।