বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মে ২৮, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও নগদ ৩ লাখ ৯৬ হাজার ১০০ টাকা উদ্ধারসহ সুলতান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

গত রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার সাব-লাইন গ্রীনটেক্স কারখানার উত্তর পাশের একটি মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার সুলতান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার বাঘবেড় খালপাড় এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি বর্তমানে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় শাহজাহানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ বলেন, অভিযানের সময় সুলতানের কাছ থেকে ১ কেজি গাঁজা ও নগদ ৩ লাখ ৯৬ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া টাকাগুলো মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শ্রীপুর এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।