বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১৫ বছর ধরে আধিপত্য বিস্তার করে এলাকার উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছে: এমপি কামরুল

ঢাকা ইনফো২৪
জুন ৪, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন যে, তারা ১৫ বছর ধরে এককভাবে আধিপত্য বিস্তার করলেও এলাকার উন্নয়ন করেনি, বরং নিজেদের উন্নয়ন করেছে।

তিনি আরও বলেন, “তাদের উন্নয়ন না করারও কারণ আছে, তাদের সময় তো এমপি হতে ভোট লাগে না। আমার ভোট লেগেছে, জনগণ ভোট দিয়েছে, তাই এলাকার উন্নয়নের জন্য আমি দায়বদ্ধ। আমি পরিকল্পনা করে উন্নয়ন করব।”

বুধবার দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহিষখলা বাজারে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটাকে নতুন করে সাজাতেই পরিকল্পনা গ্রহণ করেছেন। খেলার মাঠ হলে বিনোদনের উপকরণ হবে এবং মাদক, মোবাইলে জুয়া ও গেইম ছেড়ে যুবকদের খেলায় মনোযোগ বাড়বে। খেলার মাঠ তৈরি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান ও নেতাকর্মীদের বলা হয়েছে।

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহিষখলা বাজারে আয়োজিত সভায় বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।