সোমবার , ১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আপনারা এলাকা কে শান্ত রাখবেন, উন্নয়ন যা দরকার সরকার সব করবে : আমান উল্লাহ

ঢাকা ইনফো২৪
জুন ১, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা দুই আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন ‘আপনারা এলাকা কে শান্ত রাখবেন,উন্নয়ন যা দরকার এই সরকার নেতৃত্বে আমরা সব করব’ সোমবার বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া আকসাইল খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে তিনি নিয়ে কথা বলেন।

তিনি বলেন,এলাকায় কোন মাদক থাকবে না, মাদকসেবী যদি বিএনপি’র কোন কর্মীও হয় তাকেও পুলিশে ধরিয়ে দিবেন।খালেদা জিয়াকে যারা জুলুম করে বাড়িছাড়া করেছিল আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। তাই কারো সাথে জুলুম অত্যাচার করবেন না।এলাকায় শান্তি শৃঙ্খলা অটুট থাকলে রাষ্ট্র শান্ত থাকবে।

ফাইনাল খেলায় মানিকনগর স্পোটিং ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে ভাওয়াল স্পোর্টিং ক্লাব জয় যুক্ত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন। বছরব্যাপী চলা আকসাইল স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলা উপভোগ করতে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হোসেন চাঁনমিয়া,আকসাইল স্পোর্টিং ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আলম মিয়া সহ হাজারো দর্শক মাঠে উপস্থিত ছিলেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।