Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির বোয়ালখালী বাজারে ৩৭টি দোকান পুড়ে ছাই

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির অন্যতম ব্যস্ত বড় বাজার দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৭ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে বাজার কমিটির সদস্যরা।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে করে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দীঘিনালা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে খাগড়াছড়ি সদরের ইউনিটও যোগ দেয়। এর মধ্যে দীঘিনালা জোনের সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নেভাতে কাজ করেন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৩৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

বাজারের ব্যবসায়ী মুন্না আজিজ ও রকি দাশ বলেন, গভীর রাতে আগুন লাগার কারণে দোকানের কোনো কিছু রক্ষা করতে পারিনি, সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ৩টা গলির সবগুলো দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৫কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ নাথ বলেন, রাত ৩টা ৫ মিনিটের সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি। দোকানগুলোর বেশির ভাগই কাপড়ের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন।

এসময় রিজিয়ন কমান্ডার বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রশাসনের সমন্বয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।