Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দায় সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জামেলা বেগম ওই গ্রামের মৃত জমির ভুইয়ার স্ত্রী। স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি একাই বসবাস করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে যায়।

নিহতের জামাতা আব্দুল কুদ্দুস জানান, তার শাশুড়ি প্রতিদিনের মতো ওই রাতেও বাড়িতে একাই ছিলেন এবং রোজা রেখেছিলেন। সকালে তারা খবর পান, অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে মরদেহটি বাড়ির পাশের সেপটিক ট্যাংকে ফেলে রেখেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। নিহত নারী দীর্ঘদিন ধরে একাই বসবাস করছিলেন। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এবিষয়ে নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ বিডি২৪লাইভকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।