Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের সীমান্তবর্তী শীতল মাঠ এলাকায় গম কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু ও দুজন গুরুতর আহত হয়েছে।

শনিবার সকালে বৃষ্টির সময় বজ্রপাতে একজন ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর দুইজন গুরুতর আহত অবস্থায় সাপাহার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার ভোররাতে মাঠে গম কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে শীতল মাঠ গ্রামেরে আইনাল হকের পুত্র আশরাফ হোসেন (৩৮) ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা অপর দুই কৃষক একই গ্রামের কামাল হোসেনের ছেলে তারেক হোসেন (৩৫) এবং আইনাল হকের ছেলে শরিফ হোসেন (৩৬) গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। একই গ্রামের তিনজন হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ আসাদুজ্জামান ও শিহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এব্যাপারে স্থানীয়রা কৃষি কাজের সময় বজ্রপাতের ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সচেতনতা ও নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।