Dhakainfo24
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অধ্যক্ষের মৃত্যু

ঢাকা ইনফো২৪
মার্চ ২৯, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে ঈদে বেড়াতে এসে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী অধ্যক্ষের মৃত্যু হয়েছে।

ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাহেদা আহমদ রান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেহের প্রায় ৫৫ ভাগই ঝলসে যায়। গুরুতর অবস্থায় দ্রত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে।

আজ রোববার (২৯ মার্চ)সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যক্ষ সাহেদা আহমেদ।

জানাযায়,গত বুধবার (২৫ মার্চ) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ও গাজীপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ঢাকায় বসবাস করতেন।

নিহতের স্বজনরা জানান, ঈদের ছুটিতে পরিবারের অন্য সব সদস্যের সঙ্গে গ্রামের বাড়িতে যান সাহেদা। বুধবার রাতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে তিনি গুরুতর দগ্ধ হন। দ্রুত তাকে উদ্ধার করে মাওনায় স্হানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

প্রফেসর জসিম উদ্দিন রূপালী বাংলাদেশ কে বলেন, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।