শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৪২ বছর। আজ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় আনন্দবাজার পত্রিকা তার মৃত্যুর খবর প্রকাশ করে।
জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। রোববার তালসারি এলাকায় পানিতে নামার পর তিনি তলিয়ে যান।
সেখানে উপস্থিত টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে দিঘা হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দিঘা হাসপাতালেই তার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
আর্টিস্ট ফোরামের পক্ষে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পরে তিনি পানিতে নামেন।
তিনি বলেন, “হয় ও সাঁতার জানত না, বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত ঘোষণা করা হয়।
কুশল/সাএ
