চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একতা, নিরাপত্তা ও পারষ্পরিক সহযোগিতার প্রত্যয়ে লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন ২০২৫ আত্মপ্রকাশ করেন।
সংগঠনের এক বৎসর পূর্তিতে ভবন মালিক এসোসিয়েশনের সদস্যদের সম্মতিতে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ২৩ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
২৮ মার্চ সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার চুনতীস্থ হোটেল লামিসা সংলগ্ন আর্ক পার্ক রেস্টুরেন্টে আয়োজিত ঈদ পুণর্মিলনী,কমিটি গঠন, কাওয়ালী গান ও মেজবানী অনুস্টানে উক্ত কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে, ভবন মালিক এসোসিয়েশনের সকল সদস্য ও লোহাগাড়ার ভবন মালিকরা উপস্থিত ছিলেন,
কমিটির সদস্যরা হলেন, সভাপতি আলহাজ্ব আবুল হাশেম, সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সহ সভাপতি- সৈয়দ ফোরকান আহমদ, সেক্রেটারি -এম এ আজিজ, সহ সেক্রেটারি – আব্দুল জলিল মেম্বার, সাংগঠনিক সম্পাদক-মোহাম্মদ আব্বাস উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক-এরফানুল করিম চৌধুরী, অর্থ সম্পাদক – মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ অর্থ সম্পাদক -আব্দুল মালেক শাহ,শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক – তুষার কান্তি বড়ুয়া, সহ শিক্ষা ও সংস্কৃতি – মোহাম্মদ মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক – ব্যারিষ্টার সাইদুল এমরান, দপ্তর সম্পাদক – আবুল কাসেম,সহ দপ্তর সম্পাদক – সাহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক – এনামুল হক,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক – মোহাম্মদ নাজিম উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক – হাজী মুনির আহমেদ, সমাজ সেবা – নুরুল হাকিম, সহ সমাজ সেবা – সমশুল ইসলাম, প্রবাসী বিষয়ক সম্পাদক – মোহাম্মদ সেলিম উদ্দিন, সহ প্রবাসী সম্পাদক – আবু বক্কর, ক্রীড়া সম্পাদক – আব্দুল কুদ্দুস ও সহ ক্রীড়া সম্পাদক – মোহাম্মদ সাবেত প্রমুখ।
