Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জনতার হাতে ধরা পড়ে দুই যুবক, গণপিটুনির পর ন্যাড়া

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি দোকান থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দিয়ে মাথার চুল ন্যাড়া করে ছেড়ে দেয়।

সোমবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার জাকির হোসেনের ছেলে রাব্বি (২০) এবং বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের সেলিম মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টাটেরা নিউমার্কেটের একটি দোকানে গিয়ে ওই দুই যুবক নিজেদের বিকাশ নম্বরে ৩ হাজার টাকা লোড দেন। পরে টাকা পরিশোধ না করে কৌশলে দোকান থেকে সটকে পড়ার চেষ্টা করলে দোকানমালিক চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন ধাওয়া করে তাঁদের ধরে ফেলে।ধরা পড়ার পর উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দেয় এবং শাস্তিস্বরূপ মাথার চুল কামিয়ে দেয়।

দোকানমালিক জামাতুল ইসলাম বলেন,আমার দোকান থেকে বিকাশে ৩ হাজার টাকা নিয়ে তাঁরা পালানোর চেষ্টা করছিল। পরে উপস্থিত লোকজনের সহায়তায় তাঁদের হাতেনাতে ধরা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।