Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘ক্যাবল স্টেইড’ সেতু

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটি কাপ্তাই ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন ও আধুনিক ‘ক্যাবল স্টেইড’ সেতু।

চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে এই সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এটি বাস্তবায়িত হলে এটিই হবে বাংলাদেশে ক্যাবল স্টেইড প্রযুক্তিতে নির্মিত প্রথম দীর্ঘতম কোনো সেতু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই বিশাল প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৬৫৮৭১.৮৬ লক্ষ টাকা (প্রায় ১,৬৫৯ কোটি টাকা)। রাঙ্গামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, ইতিমধ্যে সেতুর চূড়ান্ত নকশা প্রণয়ন করে প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে। গত ৯ মার্চ ২০২৬ তারিখে সংশ্লিষ্ট বিভাগের সচিবের সভাপতিত্বে প্রকল্প যাচাই কমিটির সভায় সেতুটি নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। মূল সেতুর দৈর্ঘ্য ৫৩২ মিটার (ক্যাবল স্টেইড)ভায়াডাক্ট ৪৫৫ মিটার,এলিভেটেড সড়ক ৫১১ মিটার।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে মূল সেতু ও ভায়াডাক্ট নির্মাণে ধরা হয়েছে ৮৬৮৫০.১৬ লক্ষ টাকা। এছাড়া এলিভেটেড সংযোগ সড়ক ও অন্যান্য আনুষঙ্গিক কাজে ব্যয় ধরা হয়েছে ২৪২০০.২০ লক্ষ টাকা। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে কাজ শুরু হয়ে ৩০ জুন ২০৩১ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা বলেন, ​”এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো রাঙ্গামাটি-ঘাগড়া-বাঙালহালিয়া-বান্দরবান আঞ্চলিক মহাসড়কের (আর-১৬১) ২১তম কিলোমিটারে কর্ণফুলী নদীর ওপর একটি বাধাহীন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে দুই পার্বত্য জেলার মধ্যে উন্নত, নিরাপদ ও সাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক তৈরি হবে।”
তিনি আরও উল্লেখ করেন, সেতুটি নির্মিত হলে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত রাঙ্গামাটি ও বান্দরবান জেলার পর্যটন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, “এই নৌ-রুটে একটি সেতু নির্মাণ ছিল এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জনসাধারণের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষিপণ্য পরিবহন ও আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।