Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পাংশায় অবৈধ জ্বালানি তেল মজুতের দায়ে ২ জনের জরিমানা

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশা ফিলিং স্টেশনের কাছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত রাখা জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই সাথে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শরীফুল ইসলাম ও মনোয়ার হোসেন নামের দুই ব্যক্তিকে জরিমানা করেন।

অভিযানকালে তেল পাম্পের পাশে একটি দোকান থেকে অবৈধভাবে সংরক্ষিত প্রায় ৩২ লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার করা হয়। অভিযুক্ত শরিফুল ইসলামকে ৫ হাজার টাকা ও মনোয়ার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয় অপরাধ।

এর আগে পাংশা ফিলিং স্টেশন পরিদর্শন করে মোটর সাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ছাড়া তেল না দিতে পাম্প সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয় এবং পাম্পে থাকা মোটর সাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।