জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা আনার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল র্কাড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার থেকে জেলা প্রশাসকের কার্যালয়, পৌরসভা ও সদর উপজেলা পরিষদের তিনটি পয়েন্ট থেকে এই ফুয়েল কার্ড বিতরণ কাজ করা হয়।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, ফুয়েল কার্ড পেতে জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড ও বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ নির্ধারিত ফরমে আবেদন এবং আগামী ৪ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট সকলকে ফুয়েল কার্ড সংগ্রহ কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল থেকে ঠাকুরগাঁও জেলার কোনো পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহ করা হবে না।
এছাড়া প্রাপ্ত জ্বালানি তেল অন্য কারও কাছে হস্তান্তর বা বিক্রি করা সর্ম্পূণ নিষিদ্ধ। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তের মাধ্যমে জ্বালানি তেলের অপচয় ও কালোবাজারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাশাপাশি র্দীঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের ভোগান্তি কমবে।
