Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন বিষয়ক প্রারম্ভিক সভা

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জে তিনটি ইউনিয়নের ১৩ টি কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক জনগোষ্ঠীর সেবার মান নিশ্চিতকরণে সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন বিষয়ক প্রারম্ভিক সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, গাড়াগ্ৰাম ইউপি চেয়ারম্যান জোনাব আলী, গাড়াগ্রাম পরিবার পরিকল্পনা অফিসের ইন্সপেক্টর সন্তোষ কুমার, কিশোরগঞ্জ এপি ম্যানেজার সাগর ‘ডি কস্তা প্রমূখ। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ, স্বপন কিসপট্টা, তপন মন্ডল প্রমুখ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিগণ অংশগ্রহণ করেন।

কিশোরগঞ্জ এপি’র সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি’র (ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ) সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের ৫টি, গাড়াগ্রাম ইউনিয়নে ৫টি ও বড়ভিটা ইউনিয়নের ৩ টি সহ মোট ১৩টি কমিউনিটি ক্লিনিকের সেবার মান্নোয়নে এ সভা হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।