Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত দুই সপ্তাহের টানা বৃষ্টিতে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকার মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে চলতি মৌসুমে রোপণকৃত বোরো ধান, ভুট্টাসহ শাকসবজির ক্ষতির কারণে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। এছাড়াও টানা বৃষ্টির কারণে পাট বীজ বপনের জন্য জমি তৈরি করতে পারেননি অনেক কৃষক।

কৃষকরা জানান, চলতি মৌসুমে গত দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে পাটশাক, আলু, বেগুন, করলা, ঢ্যাঁড়স, কচুসহ বিভিন্ন সবজিসহ বোরো ধান ও ভুট্টার ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। এছাড়াও চৈত্র মাসে এতো পরিমাণ বৃষ্টি এর আগে কখনো হয়নি বলে জানিয়েছেন একাধিক কৃষক। টানা বৃষ্টির কারণে নিচু জমিতে পানিতে ভরে গেছে। পানি জমেছে বোরো ধান ও ভুট্টার খেতে। ফলে ঝড়ো হাওয়ায় অধিকাংশ কৃষকের জমির ভুট্টা মাটিতে হেলে পড়েছে এবং বোরো ধানে মাজরা পোকার প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে গমের চাষ হয়েছে ১ হাজার ৪৮০ হেক্টর, ভুট্টা চাষ হয়েছে ১ হাজার ৭০ হেক্টর, সবজি চাষ হয়েছে ১ হাজার ৭০ হেক্টর ও বোরো ধান চাষ হয়েছে ১৬ হাজার ৪৮৫ হেক্টর জমিতে। এর মধ্যে ভুট্টা হেলে পড়েছে ৭ হেক্টর ও সবজি নষ্ট হয়েছে ২ হেক্টর জমি।

উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কৃষক এরশাদ আলী জানান, তিন বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। দীর্ঘদিন জমিতে পানি আটকে থাকার কারণে ঝড়ো হাওয়ায় ভুট্টার গাছ মাটিতে হেলে পড়েছে। ফলে ওইসব ভুট্টা গাছ থেকে আশানুরূপ ফলন পাওয়া যাবে না।

এখানকার আরেক কৃষক মোজাফফর হোসেন বলেন, এমনিতে আলু উৎপাদনে ব্যয়সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা প্রাপ্য মজুরি পাইনি। এর ওপর হঠাৎ ঝড়, শিলা ও টানা বৃষ্টির কারণে আমাদের আরও উৎপাদিত বেগুন, পাট শাক, করলা, ঢ্যাঁড়স, বরবটিসহ বিভিন্ন ফসলের সঠিক মূল্য পাব না। এতে আমাদের এ অঞ্চলের কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়বেন।

অন্যদিকে, সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের ঝুকিয়া বিল এলাকার কৃষক সুররত আলী বলেন, এ বছর দীর্ঘদিন থেকে টানা বৃষ্টিতে ধান খেতে হাঁটু পানি আটকে আছে। আমার আটাশ ধানের ব্যাপক ক্ষতি হবে বলে আমি মনে করছি।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, প্রাকৃতিক দুর্যোগে তো আমাদের কারো হাত নেই। আমরা কৃষকের এই ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। উপসহকারি কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এছাড়াও বিনামূল্যে ২৭০ জন কৃষককে পাট বীজ ও ৫০০ জন কৃষককে আউস ধানের বীজ প্রদানের আওতায় আনা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন প্রণোদনায় অগ্রাধিকার দেওয়া হবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।