সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা (বনানী) -জয়দেবপুর ময়মনসিংহ (এন-৩) জাতীয় মহাসড়ক এ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
সওজ ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আতাউর রহমানের নির্দেশনায় এবং সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রাশেদুল আলমের তত্ত্বাবধানে ০১ এপ্রিল দুপুরে ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে দিগারকান্দা বাইপাস মোড় গোল চক্করে বৃক্ষ রোপণ করেন
ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোঃ শরীফুল আলম শুভ।
সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ অফিসের ব্যবস্থাপনায় ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদরের উপ-বিভাগীয় প্রকৌশলী শ্রী সাগরময় রায়, সহকারী প্রকৌশলী নূরে আলম কামাল পাশা, ময়মনসিংহ সদরের উপ-সহকারী প্রকৌশলী আমানউল্লাহসহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। প্রত্যেক চারার সাথে খুঁটি পু্তা হয়।
