Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পানির ট্যাংকি থেকে বিপুল পরিমান তেল জব্দ, আটক ২

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ জেলা পুলিশ উল্লাপাড়া ও রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে পানির ট্যাংকি ও একটি দোকান থেকে ২১শ লিটার ডিজেল জব্দ করেছে। এ ঘটনায় অবৈধ কারবারী দুই জনকে আটক করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া উপজেলা সলঙ্গার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ ও রায়গঞ্জের চান্দাইকোনায় তেলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো- শাহজাদপুর উপজেলার শাহাদত হোসেন ও রায়গঞ্জ উপজেলার খিরিতলা গ্রামের প্রকাশ কুমার মাহাতো।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানন গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের তেলের অভিযান চালানো হয়। এসময় দোকানে অবৈধভাবে মজুদ রাখা ১ হাজার লিটার ডিজেল জব্দসহ শাহাদত হোসেনকে আটক করা হয়। আটক শাহাদত দোকানের ভিতর অবৈধভাবে মিনি পাম্প বসিয়ে তেল বিক্রি করছিল। এছাড়াও পুলিশের আরেকটি টিম রায়গঞ্জের একটি তেলের দোকানে

মিনি পাম্প বসবসিয়ে তেল মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে ১ হাজার লিটার ডিজেল জব্দ করেছি। একই ভাবে রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় দুটি পানির ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ১১ শ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। দুই স্থান থেকে দুজন কে আটক করা হয়েছে। দুটি স্থানেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এসম সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুল ইসলাম এবং সলঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম উপস্থিত ছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।