Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল ) বিকেলে কুন্দারহাট এলাকার মা কোহিনুর ভ্যারাইটি স্টোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, দোকানটিতে দৃশ্যমান স্থানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। এর প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দোকানের মালিক আব্দুল করিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া তাকে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি না করার জন্য সতর্ক করা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।