Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান অধ্যাপকের সাক্ষাৎ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির হাইনরিখ হাইনে ইউনিভার্সিটি ডুসেলডর্ফের ইনঅর্গানিক অ্যান্ড স্ট্রাকচারাল কেমিস্ট্রি বিভাগের সভাপতি অধ্যাপক ড. ক্রিস্টফ অয়নেক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় কেমিস্ট্রি ও ম্যাটেরিয়ালস সায়েন্স বিষয়ে যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, গবেষণার অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় উভয় পক্ষই পরিবেশবান্ধব নতুন উপকরণ উদ্ভাবন, দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদীয়মান বৈজ্ঞানিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ গবেষণার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। তারা উল্লেখ করেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষমতা অর্জন সম্ভব।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে অধ্যাপক ড. ক্রিস্টফ অয়নেক দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

এসময় সাক্ষাৎকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।