Dhakainfo24
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে যৌথ অভিযানে ৩৭২ বোতল ফেনসিডিলসহ আটক ২

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৪, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলের পুটখালী সীমান্তে র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৩৭২ বোতল ভারতীয় উইনসিরেক্স সিরাপসহ সুমন মিয়া (১৭) ও নয়ন মিয়া (২০) নামে দুই মাদক কারবারী আটক হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন ও র‌্যাব-৬, যশোরের সদস্যরা পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃত সুমন মিয়া যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার শাহআলমের ছেলে এবং নয়ন মিয়া একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে।

খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে বিজিবি ও র‌্যাব পরিচালিত যৌথ অভিযানে ৩৭২ বোতল ভারতীয় ‘উইনসিরেক্স’ সিরাপসহ দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।