মৌলভীবাজার জেলার জুড়ীতে ১ কোটি ২৯ লাখ টাকার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
শনিবার বিকেলে তিনি জুড়ী উপজেলার শাহাপুর মাদ্রাসার নিকট থেকে ৮৬ লাখ টাকা ব্যায়ে ১ হাজার মিটার রাস্তার ইট সলিং কাজের শুভ উদ্বোধন করেন। পরে তিনি গোয়ালবাড়ি ইউনিয়নের পশ্চিম কচুরগুল জামে মসজিদের নিকট ৪৩ লাখ টাকা ব্যায়ে ৫ শ মিটার রাস্তার কাজের উদ্বোধন করেন।
এসময় উপজেলা বিএনপি’র সভাপতি মাছুম রেজা, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিএনপি নেতা হাবিবুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
