Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড | Amar Bangla BANGLADESH

ঢাকা ইনফো২৪
মার্চ ৫, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!


নোয়াখালীর সদর উপজেলার ৫ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (২ মার্চ) উপজেলার দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন— নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হালিম বেপারী বাড়ির মৃত আলী আহমদের ছেলে মো. সুমন (৪৪), নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দত্তের হাট এলাকার আবুল কালামের ছেলে মো. রাজু (৩২), একই ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত বোরহান মিয়ার ছেলে মো. ইয়াছিন (৪০), নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মশু চৌধুরী বাড়ির মকবুল হোসেনের ছেলে মো. রাব্বী (২৮), অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৯)।


অভিযান সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে সোমবার বিকেলে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে ৫ মাদকসেবীকে আটক করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন, মোছা. কাউসারী আক্তার, এস এম জাহিদা আক্তার মৌসুমি ও মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আসামিদের ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন। রমজান মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আমারবাঙলা/এসএবি

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।