Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

অবৈধ ভাবে তেল মজুদ রাখায় ১জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৭, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাড়িতে ৩০ লিটার পেট্রোল অবৈধ ভাবে মজুদ রাখায় রৌমারীতে ১জনকে ভ্রাম্যমাণ আদালতে ১০০০০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুর ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার রৌমারী বাজারের রিপন শাহার বসতবাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন রাফিউর রহমান সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রৌমারী এবং এসময় তার সাথে ছিলেন

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ কাওছার আলী। বসতবাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে তার বসতঘরে তল্লাশি করে ৩টি জারকিন ও ২ টি বোতল মিলে মোট ৩০ লিটার পেট্রোল উদ্ধার করেন। এ সময় অবৈধ ভাবে তেল মজুদ রাখার কারণে রিপন শাহা এর ছেলে হিরা সাহা কে জিজ্ঞাসাবাদ করিলে সে উক্ত তেল বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করেন বলে জানান।

ফলে ভ্রাম্যমাণ আদালতের দোষী সাব্যস্ত হওয়ায় হিরা সাহা (৩৩), পিতা মৃত রিপন শাহা,রৌমারী বাজার কে ১০০০০(দশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ (এক মাস) বিনাশ্রম কারাদণ্ড সাজা প্রদান করেন। পরে উক্ত অর্থদণ্ড পরিশোধ করে সাজা হতে মুক্ত হয় হিরা সাহা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।