Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পঁচা মাংস বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৭, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় সৈয়দগাঁও চৌরাস্তা বাজারে ১১৫ কেজি পঁচা গরুর মাংস বিক্রির দায়ে বিজয় (২৬) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার সৈয়দগাঁও এলাকার বাসিন্দা এবং তাঁর পিতার নাম সাহাব উদ্দিন।

জানা যায়, মঙ্গলবার (৪ জুন) বিকেল ৪:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁর কাছ থেকে পঁচা গরুর মাংস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এই দণ্ড প্রদান করা হয়।

পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে এ দণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর ও ডা. তামান্না দিলশাদ রিমি। এছাড়াও পাকুন্দিয়া থানার এসআই মোঃ সৈলিম হোসাইনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযানে সহায়তা করেন।

স্থানীয় প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।