Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৭, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে সরকার।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে এসব এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ভোটের দিন অন্যান্য যানবাহন চলাচলও সীমিত করা হবে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ৭ এপ্রিল রাত ১২টা থেকে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

এছাড়া ৮ এপ্রিল রাত ১২টা থেকে ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সিক্যাব, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলও বন্ধ থাকবে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন এর আওতার বাইরে থাকবে। এছাড়া জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসা-সংক্রান্ত কাজ এবং সংবাদপত্র পরিবহনে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।

দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং স্থানীয় পর্যায়ে দূরপাল্লার যাত্রী পরিবহনে ব্যবহৃত যানবাহনও নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য একটি করে ছোট আকারের যানবাহন (যেমন জিপ, কার বা মাইক্রোবাস) রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও নির্ধারিত স্টিকার প্রদর্শনের শর্তে চলাচল করতে পারবে।

সাংবাদিক, পর্যবেক্ষক এবং জরুরি প্রয়োজনে ব্যবহৃত মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনও নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে চলাচলের সুযোগ পাবে।

টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং এর লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর কিংবা আন্তজেলা সংযোগ সড়কের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেটদের নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করার ক্ষমতা অর্পণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা অন্য কোনো ব্যক্তির জন্য নির্বাচন কমিশনের অনুমোদন থাকলে মোটরসাইকেল ব্যবহারের সুযোগ থাকবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।